এত দিন মাইক্রোসফট অফিস অ্যাপেল পণ্যে সমার্থন যোগ্য ছিল না। এখন থেকে অ্যাপলের ম্যাক অ্যাপ স্টোরে পাওয়া যাবে মাইক্রোসফট অফিস এর ৩৬৫ সংস্করণের অ্যাপটি।
অ্যাপটি ব্যবহারকারীদের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ম্যাক স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে অ্যাপটি। এটির বিশেষ সুবিধা হিসেবে থাকছে মাইক্রোসফটের ফ্যামিলি সফটওয়্যার ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ও এক্সেল।
এর আগে মাইক্রোসফট ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে ঘোষণা করা হয়েছিল যে, ২০১৮ সালের শেষ দিকেই এটি আসবে। তাদের বেঁধে দেওয়া সময় অতিক্রম করে অবশেষে ২০১৯ সালের জানুয়ারিত উন্মুক্ত হলো ব্যবহারকারীদের জন্য।
সিনহুয়ায় প্রকাশিত একটি সংবাদে বলা হয়েছে, মাইক্রোসফট অ্যাপলের জন্য বিশেষভাবে অফিস সংস্করণটি তৈরি করেছে। যেখানে ম্যাকের সব ফিচার যেন ভালোভাবে স্বাচ্ছন্দ্যে চলতে পারে।
এ বিষয়ে অ্যাপলের বিশ্বব্যাপী মার্কেটিং এর ভাইস প্রেসিডেন্ট ফিল স্কিলার বলেন, ‘অ্যাপল ও মাইক্রোসফট একসঙ্গে অফিস সফটওয়্যারটির একটি ভালো অভিজ্ঞতা দিতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এজন্য এখন থেকে ম্যাক অ্যাপ স্টোরে এটি উন্মুক্ত করা হয়েছে।’ তিনি আরো জানান, মাইক্রোসফট অফিস ৩৬৫ এখন থেকে ম্যাক, আইপ্যাড ও আইফোনের ব্যববহারকারীরা ব্যবহার করতে পারবেন।
সূত্র :আইএএনএস