‘দুটি সিনেমা করে ঝুঁকি নিতে চাই না’

বিনোদন ডেস্ক

 

শোনা যায় বলিউডে খানদের সাথে ছবি মানেই হিট। এর প্রমাণও মিলেছে বহুবার। বর্তমানে বলিউড কাঁপানো অনেক নায়িকার ক্যারিয়ারের মোড় ঘুরেছেন খানদের সাথে ছবি করে। তবে গত বছরের ঘটনাটা ভিন্ন ঘটলো। আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’ ও শাহরুখ খানের ‘জিরো’।  দুটি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর ছবি দুটিই পর পর মুক্তি পায়। ছবি দুটিতেই ছিলেন ক্যাটরিনা কাইফ। দুই খানের সাথে ছবি করেও কপাল পুড়লো তার। তাই এখন আর একসাথে দুই ছবি মুক্তি পাবে এমন সিনেমা করবেন না তিনি। আর এজন্যই ‘এবিসিডি থ্রি’ ছবিটি করার কথা থাকলেও না করে দিয়েছেন ক্যাটরিনা। তিনি বলেন, ‘দুটি সিনেমা করে ঝুঁকি নিতে চাই না। এ বছর ‘ভারত’ সিনেমাটি ঈদে মুক্তি পাবে।  একই সময় মুক্তি দেওয়া হবে ‘এবিসিডি থ্রি’। একসাথে দুই ছবির প্রচারণা বা অন্যান্য কাজে থাকা সম্ভব নয়।’

সমস্ত দিক ভেবেচিন্তে তবেই পরবর্তী প্রজেক্টে হাত লাগাতে চান বলেও জানান ক্যাটরিনা। অর্থাত রেমো ডিসুজার সিনেমার ব্যবসা নিয়ে সন্দেহ থাকাতেই তিনি ওই প্রজেক্ট থেকে হাত গুটিয়ে নিয়েছেন বলেই মনে করছে বলিউড।