বিনোদন রিপোর্ট
লাইফ সাপোর্টে রাখা হয়েছে গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীকে। মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক আশীষ কুমার চক্রবর্তী জানায় তার জীবন ঝুঁকি মধ্যে রয়েছে। শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে শুক্রবার সকাল সাতটায় তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। তার রক্তে কার্বনডাই অক্সাইডের মাত্রা বেড়ে গেছে বলে জানান চিকিত্সক। এর আগে মঙ্গলবার গীতিকারকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি শ্বাষকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে সেই সমস্যা তীব্র হলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। বুধবার পরিবার থেকে জানানো হয় গীতিকারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু বৃহস্পতিবার অবস্থা আবার খারাপের দিকে গেলে তাকে ইউনিভার্সেল হাসপাতালে স্থানান্তর করা হয়।