কালীগঞ্জে এটুআই প্রোগ্রামের বিভাগীয় অ্যাম্বাসেডরদের সম্মেলন

কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা

সারাদেশে মাধ্যমিক স্তরের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এটুআই প্রোগ্রামের মাধ্যমে ডিজিটালাইজ ব্যবস্থার শিক্ষাকে যুগোপযুগী করার বিষয়ে রংপুর বিভাগীয় পর্যায়ের সকল অ্যাম্বাসেডরদের সম্মেলন অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সমন্বয়ক ছিলেন কালীগঞ্জ করিম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রংপুর বিভাগীয় আ্য্যম্বাসেডর খুরশীদুজ্জামান আহমেদ। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সকল উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। রংপুর বিভাগের ৮ জেলার ২২০ জন অ্যাম্বাসেডর অংশ নেয়।

বক্তারা বলেন, বর্তমানে শিক্ষাকে শহর থেকে গ্রাম পর্যায়ে একই মানের করার লক্ষ্যে সরকার এটুআই প্রোগ্রামের মাধ্যমে উদ্যোগ হাতে নিয়েছে। এজন্য অ্যাম্বাসেডরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।