পৃথক অভিযানে গ্রেফতার পাঁচ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বৃহস্পতিবার রাতে বাঞ্ছারামপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজা ও ১০৫টি ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।  বাঞ্ছারামপুর থানার ওসি সালাউদ্দিন বলেন, আসামিদের তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাজতে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, আগৈলঝাড়ায় পুলিশের তালিকাভুক্ত মাদকের গডফাদার একাধিক মাদক মামলার আসামি মতিউর রহমান সরদার ওরফে গাঁজা মতিকে ফের গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।

থানার ওসি মো. আফজাল হোসেন জানান, মাদক বিক্রির খবরে অভিযান চালিয়ে ফুল্লশ্রী বাইপাস পেট্রোল পাম্প এলাকা থেকে পূর্ব সুজনকাঠি গ্রামের মজিবুর রহমান সরদারের ছেলে পুলিশের তালিকাভুক্ত মাদকের গড ফাদার একাধিক মাদক মামলার আসামি মতিউর রহমান ওরফে গাঁজা মতিকে গাঁজাসহ এসআই নাসির উদ্দিন গ্রেফতার করেন।