নেত্রকোনা আইনজীবী সমিতির নির্বাচন

সীতাংশু সভাপতি, মুকুল সম্পাদক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে অ্যাডভোকেট সীতাংশু বিকাশ আচার্য সভাপতি এবং অ্যাডভোকেট আমিনুল হক মুকুল সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আইনজীবী সমিতির অফিসে অনুষ্ঠিত নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন অ্যাডভোকেট জাফর আল সাদেক (সহ-সভাপতি), আনিছুর রহমান (সহ-সভাপতি),  অ্যাডভোকেট আ. রেজ্জাক (যুগ্ম সম্পাদক), অ্যাডভোকেট আব্দুল লতিফ মৃধা (সহ-সম্পাদক), অ্যাডভোকেট এখলাছুর রহমান (সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক), অ্যাডভোকেট লুত্ফর হায়দার (খেলাধুলা সম্পাদক), অ্যাডভোকেট সুলতানা নাসরিন (লাইব্রেরি সম্পাদক) এবং অ্যাডভোকেট নিরঞ্জন সরকার (অডিটর)। নির্বাচিত সদস্যরা হলেন অ্যাডভোকেট দিদারুল হক চৌধুরী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম রানা, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট শামীম আহমেদ এবং অ্যাডভোকেট মনোয়ার হোসেন ছাত্তার।