পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছার লতা ইউনিয়নের তেঁতুলতলা গোবিন্দ মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন করেছে এলাকাবাসী।
উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কৃষ্ণ রায়, গোপাল মণ্ডল, চিত্তরঞ্জন বাছাড়, সাবিত্রী সরকার, পারুল সরকার, প্রিয়াঙ্কা মণ্ডল, খুকু মণ্ডল প্রমুখ। মানববন্ধন শেষে এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর সাথে দেখা করে বিষয়টি অবহিত করেন। এ সময় সংসদ সদস্য শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন এলাকাবাসীকে।