উখিয়ায় বাসায়, দোকানে, ফুটপাতে, গাড়িতে যেন চলছে মশা-মাছির রাজত্ব। রাতে মশা, দিনে মাছির অসহনীয় উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
উখিয়া সদর রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, উখিয়া সদর এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য ইউনিয়ন পরিষদের সহায়তায় ইউএনডিপি ও ব্র্যাকের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, গ্রীষ্ম আগমনের সঙ্গে মশার তীব্রতাও বেড়ে গেছে। উপজেলা পর্যায়ে চাহিদামতো মশা-মাছি নিধনের উপকরণ না থাকায় ব্যাপক আকারে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
ইত্তেফাক/এমআর