ফোন কিনে না দেওয়ায় অভিমানে পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় নিজ শোবার ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে ওই স্কুলছাত্র।
স্কুলছাত্র রাজিব হোসেন (১৫) উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামের ইউসুফ আলীর ছেলে ও সমাজ আশরাফ জিন্দানী হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজিব তার পিতার কাছে মোবাইল ফোন সেট চায়। তার বাবা ফোন কিনে না দেওয়ায় অভিমানে ঘটনার দিন সন্ধ্যায় নিজ শোবার ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/এসসিএস