চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি গ্রামের বাসিন্দা নারায়ণগঞ্জ সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি অনার্স দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী এতিম রোকেয়া খাতুন। আমি তার মামা গার্মেন্ট শ্রমিক। অভাব-অনটনের মাঝেও আমার ৩টি ছেলেমেয়ের সঙ্গে এতিম রোকেয়ার পড়ালেখাসহ সব ব্যয়ভার বহন করে আসছি। রোকেয়া দীর্ঘদিন যাবত অসুস্থ। টাকার অভাবে সুচিকিত্সা করাতে পারিনি। তার হাত-পাসহ সব শরীর ফুলে গেছে। রোকেয়ার একটি কিডনি নষ্ট। অপর কিডনিও দুর্বল। জরুরিভাবে অপারেশন করাতে প্রয়োজন ২ লাখ ২০ হাজার টাকা। সপ্তাহে তিনটি ডায়ালাইসিস করতে হয়। তাই হূদয়বান, দানশীল ধনী ব্যক্তি, সেবা সংস্থাসহ সরকারের কাছে জরুরিভাবে চিকিত্সার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে মানবিক আকুল আবেদন জানাচ্ছি।

যোগাযোগ বা সাহায্য পাঠানোর জন্য মোঃ ইউসুফ (মামা), মুদারাবা সঞ্চয়ী হিসাব নং-৫৩৯১৮ (অনলাইন), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, মৌচাক শাখা, মোবাইল বিকাশ করা: ০১৯৮৪৭৫৫১৭৪।