চট্টগ্রামে নগরীর একটি গাড়ির ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাগদাদ পরিবহনের ১১টি বাস পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার নগরীর কর্নেলহাট এলাকার সিডিএ ১ নম্বর রোডের বাগদাদ এক্সপ্রেসের একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ ইত্তেফাককে বলেন, ওয়ার্কশপে আগুন লেগে ১১টি বাস পুড়ে গেছে। বাসগুলো অনেকদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
ইত্তেফাক/কেকে