পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে নিহত ২

পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাক্টর উল্টে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার পঞ্চগড়-আতওয়ারি সড়কের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন-ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মুক্তার হোসেন (৩২) ও আবদুর রহমান (৩০)। আহত ব্যক্তির নাম সুকুমার রায় (৩৫)।

পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে খননযন্ত্র বহনকারী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তার ও রহমানকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে আহত সুকুমারকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এএএম