শায়েস্তাগঞ্জে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে আহত ৫

শায়েস্তাগঞ্জে প্রাইভেট কার ও সিএনজি (অটোরিক্সা) মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর রেলগেইট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর রেলগেইট এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা অপর সিএনজির (অটোরিক্সা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ৫ যাত্রী আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আরও পড়ুনঃ বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কার ও সিএনজি (অটোরিক্সা) আটক করে থানায় নিয়ে আসেন।

ইত্তেফাক/নূহু