‘আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ঘুষ ও দুর্নীতি এ দু’টি অপরাধ থেকে দেশকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা করছি। তিনি বলেন, আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না। আমাদের সবার উচিত প্রিয় নবীর পথ অনুসরণ করা। ঘুষ দিলেই জাহান্নামে যেতে হবে। দেশ অনেক এগিয়ে যাচ্ছে। কোনো কাজ দু’দিন দেরি হলেও আমরা ঘুষ দেবো না।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীর গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছেন। যাকাত দেওয়ার বিষয়ে মুস্তফা কামাল বলেন, উপযুক্তদের সবাইকে যাকাত দিতে হবে। এটা ইনকাম ট্যাক্সের আওতার বাইরে। যাকাত গরিবের হক। 

বাবা-মার প্রতি হক আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা করলে সারা পৃথিবী বেহেশতে পরিণত হবে। মারামারি করা যাবে না। মানুষকে নামাজে অকৃষ্ট করতে হবে। নিজে নামাজ পড়তে হবে এবং অন্যদের আহ্বান জানাতে হবে। 

আরও পড়ুন: আওয়ামী লীগের বাতি জ্বালানোর লোকও পাওয়া যাবে না: রিজভী

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য বজলুল হারুন ও দেশের মাদ্রাসা শিক্ষক-কর্মচারী-পেশাজীবীরা। 

ইত্তেফাক/এমআই