জেনে নেন টাইগারদের নিউজিল্যান্ড সফরের সময়সূচি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে দেশটিতে সফর করছে বাংলাদেশ। আগামী ২০ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। নিয়মিত অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে প্রথম সিরিজ এটি তামিমের। এরপর রয়েছে ৩টি টি-টোয়েন্টি সিরিজ।

আগামী ২০ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরু হবে ডানেডিনে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ মার্চ থেকে।

এক নজরে টাইগারদের নিউজিল্যান্ড সফরের সূচি: 

ওয়ানডে সিরিজ           

১ম ওয়ানডে,             ২০ মার্চ          ভোর ৪টা        (ডানেডিন)

২য় ওয়ানডে,            ২৩ মার্চ          ভোর ৪টা        (ক্রাইস্ট চার্চ)

৩য় ওয়ানডে,            ২৬ মার্চ         ভোর ৪টা         (ওয়েলিংটন)

টি-টোয়েন্টি সিরিজ:            

১ম টি-টোয়েন্টি,       ২৮ মার্চ           সকাল ৭টা       (হ্যামিল্টন)

২য় টি-টোয়েন্টি,       ৩০ মার্চ           দুপুর ১২টা        (নেপিয়ার)

৩য় টি-টোয়েন্টি,       ১ এপ্রিল          দুপুর ১২টা         (অকল্যান্ড) 

ইত্তেফাক/এসআই