ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুনঃ স্যাটেলাইট যন্ত্রযুক্ত আরও একটি কচ্ছপ সুন্দরবনে জেলের জালে
পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বলেন, ‘ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সত্যিকারের রত্ন। বাঙালি এ রাজনীতিবিদ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ দেশের জনগণ তার অবদানকে চিরকাল মনে রাখবে।’
ইত্তেফাক/নূহু