নেত্রকোনার মদনে শনিবার সন্ধ্যায় ট্রলি চাপায় আটপাড়া উপজেলার সুখারী গ্রামের উকিল উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন (৫০) নামের ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। এ সময় একই উপজেলার সুখারী গ্রামের শান্তা ও জাফরিন নামের দুই পথচারী আহত হন।
আহতদের মদন হাসপাতালে নিয়ে এলে শান্তার অবস্থা আশষ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। জাফরিনকে মদন হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গঙ্গানগর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আলমগীর (১৫) নামের ট্রলি চালক পলাতক রয়েছেন। বালুভর্তি ট্রেলি নিয়ে শহীদ আব্দুল কদ্দুছ মগড়া সেতু থেকে নামার সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ইহুদি দম্পতির গায়ে দুর্গন্ধ, নামিয়ে দেয়া হলো বিমান থেকে
ওসি তদন্ত মো. আজহারুল ইসলাম জানান, চালককে গ্রেপ্তার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। লাশের সুরতহাল রির্পোট তৈরি করে নেত্রকোনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে