হবিগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যা

হবিগঞ্জের বাহুবলে ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার দিগাম্বর বাজার এলাকার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ।

নিহতরা হলেন; নিহতরা হলেন উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দীপ দাসের স্ত্রী অঞ্জলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)। এ ঘটনায় আহত আমীর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিগম্বরবাজারে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বুধবার রাতে তিনি ব্যবসার কাজে সুনামগঞ্জে ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সন্দ্বীপ দাস বলেন, “রাত ৩টার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাহুবল এলাকার আমির আমাকে ফোন দিয়ে বলেন, ‘আপনার ঘর চুরি হয়েছে। ঘরে থাকা সেলাইমেশিনসহ সব চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।’ প্রত্যক্ষদর্শীরা বলছে, এ ঘটনার সঙ্গে আমির আলীর সম্পৃক্ততা থাকতে পারে।”

এ বিষয়ে বীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরী  বলেন, অঞ্জলী মালাকারের স্বামী সঞ্জিত পুলিশকে জানিয়েছেন যে রাতে তিনি বাসায় ছিলেন না, সুনামগঞ্জে ছিলেন। তবে এ নিয়ে তদন্ত চলছে। আশা করছি দু’য়েক দিনের মধ্যেই খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

ইত্তেফাক/এনএ