পর্তুগালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে হবিগঞ্জ অ্যাসোসিয়েশনে বনভোজন

হবিগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পর্তুগালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সেররা দ্য আসট্রেলায় পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় বনভোজন।

রাজধানী লিসবনে স্থানীয় সময় সকাল ৮টায় পর্তুগালের বাংলাদেশি অধ্যুষিত মার্তৃম মুনিজ পার্ক সংলগ্ন রাস্তা থেকে বাসযোগে পর্তুগালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সেররা দ্য আস্ট্রেলার উদ্দেশে যাত্রা শুরু করে। পথিমধ্যে যথাসময়ে সকালের নাস্তার বিরতি শেষে দুপুরের খাবারের বিরতি নেওয়া হয় কবিলহা নামক স্থানে। পরে দর্শনার্থীরা একযোগে পৌঁছে যান গন্তব্য।

আরো পড়ুন: ইহুদি দম্পতির গায়ে দুর্গন্ধ, নামিয়ে দেয়া হলো বিমান থেকে

হবিগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের সভাপতি মুকিতুর রহমান চৌধুরী সেলিমের আয়োজনে, বনভোজনের সার্বিক পরিচালনায় ছিলেন জুবায়ের হুসেইন, দেওয়ান তানভীর গাজী, জাহিদুল আরিফ, মাহফুজ খান, ফেরদৌস চৌধুরী, শাহ ইয়াহিয়া, গাফফার, মশিউর, আজমল, জুয়েল, সোহেল খান, শাহ নূর, মোজাম্মেল প্রমুখ।

বনভোজন শেষে ফেরার পথে অংশগ্রহণকারী সকলকে হবিগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের ট্যাগযুক্ত কফি মগ ও বাচ্চাদের রঙ পেন্সিল বক্স উপহার দেওয়া হয়। অংশগ্রহণকারী সকলকে হবিগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

ইত্তেফাক/বিএএফ