চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্কুল শিক্ষিকা শিল্পী খাতুন (৪০) শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে শুক্রবার দুপুরে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের মিশন মোড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।
স্বজনরা জানায়, ‘শুক্রবার তিনি রহনপুর রাঙ্গামাটিয়া মিশন এলাকায় একটি বনভোজনে অংশ নিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিমদিঘী গ্রামে শ্বশুরবাড়িতে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে তিনি দুর্ঘটনার শিকার হন। তিনি ওই এলাকার একটি হাইস্কুলের শিক্ষিকা।
আরও পড়ুনঃ কুমিল্লায় ইটভাটায় ১৩ শ্রমিক মৃত্যুর ঘটনায় মামলা
এদিকে তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সহকর্মী, বন্ধুবান্ধব ও ছাত্র-ছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রবিবার সকাল ৯টায় তার কর্মস্থল নিমদিঘী উচ্চ বিদ্যালয়ে ১ম নামাজে জানাজা এবং সকাল ১১টায় তার পিতার বাড়ী রহনপুরে ২য় নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।
ইত্তেফাক/নূহু