অনুশীলন-কচি-কাঁচার আসর স্কুলে স্কুলে

লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো লেখা ও আঁকা প্রতিযোগিতা

 

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে দৈনিক ইত্তেফাকের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘অনুশীলন-কচি-কাঁচার আসর স্কুলে স্কুলে’ লেখা ও আঁকা প্রতিযোগিতা।  গতকাল ২৬ জানুয়ারি ঢাকার লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ২‘শ ১৪ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় লেখার বিষয় ছিল ‘শীতের ভাবনা’ এবং আঁকার বিষয় ছিল ‘শীতের সকাল’। এছাড়া শিক্ষার্থীদের মূলপাঠ্যবই পড়ার আগ্রহ গড়ে তুলতে  ‘আমরা পড়ি, বই পড়ে লেখ’ এ প্রতিযোগিতায় অন্তর্ভূক্ত ছিল।  প্রতিযোগিতা পর্ব সকাল এগারোটায় শুরু হয়ে শেষ হয় সাড়ে বারোটায়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল।  সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোর্শেদা বেগম, সহকারি শিক্ষক কানিজ ফাতেমা এবং কামরুন্নাহার হুদা।   এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ  উপস্থিত ছিলেন।