টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় বাবলু মণ্ডল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫ টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের যোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাবলু মণ্ডল (৩৫) উপজেলার মাছোহাটা গ্রামের আব্দুল বারেকের ছেলে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার এসআই কবিরুল হক জানান, ‘যোকারচর থেকে ভ্যানযোগে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন বাবলু। ভ্যানটিকে পেছন দিকে থেকে এসএ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী নিহত ও ভ্যানচালক গুরুত্বর আহত হয়। পরে আহত ভ্যানচালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনালের হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।