‘দ্য চ্যালেঞ্জার’

 

নারীরা এখন আর অবরোধবাসীনি হয়ে নেই। অন্তঃপুরের আগল ভেঙে তারাও বেরিয়ে এসেছে বাইরে। প্রবেশ করেছে কর্মক্ষেত্রে। হয়ে উঠেছে স্ব স্ব ক্ষেত্রে এক একজন সফল নারী। সফল মানুষরা কিন্তু কেবল জন্মসূত্রে কিংবা ভাগ্যবলে সফল নন। সাফল্যের পেছনে থাকে বিস্তর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় ও ঝুঁকি গ্রহণের গল্প। আর এ সমস্ত চ্যালেঞ্জ নিয়ে যারা এগিয়ে চলেন তারাই হলেন চ্যালেঞ্জার। এমনই সব চ্যালেঞ্জার নারীদের নিয়ে এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে নতুন অনুষ্ঠান ‘দ্য চ্যালেঞ্জার’। অনুষ্ঠানটি আগামী ৩ ফেব্রুয়ারি থেকে পাক্ষিকভাবে রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে। শ্রাবণী হালদারের গ্রন্থনা এবং ফেরদৌসী আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন কুইন রহমান।