রস পাড়তে খেঁজুরগাছে উঠে গাছির মৃত্যু

রস পাড়তে খেঁজুর গাছে উঠে গাছ থেকে নিচে পড়ে গিয়ে সুনীল চন্দ্র মহন্ত ওরফে সুনীল গাছির (৪৫) মৃত্যু হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সীচা গ্রামে শনিবার সকালে এই ঘটনা ঘটেছে।

নিহত সুনীল গাছি ওই ইউনিয়নের মাছপাড়া গ্রামের কণ্ঠস্বর মহন্তের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আব্দুস সোবহান জানান, ‘সীচা গ্রামের খোকা মিয়ার একটি খেঁজুর গাছে শনিবার সকালে রসের জন্য পরিষ্কার করতে উঠে সুনীল চন্দ্র মহন্ত ওরফে সুনীল গাছি। গাছ পরিষ্কার করার সময় এক পর্যায়ে পা ফসকে নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তিনি মারা যান ‘

আরও পড়ুনঃ ইত্তেফাকের অভয়নগর সংবাদদাতাকে হুমকি

এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।

ইত্তেফাক/নূহু