জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এদেশে বিএনপি যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করেছে।
শনিবার (২০ মার্চ) সকালে শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে পৌরসভা কত্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথাগুলো বলেন।
চিফ হুইপ বলেন, রাজাকার আলবদরদের বিচার বন্ধ করে দিয়েছিলেন, কারাগারে আটক সকল যুদ্ধাঅপরাধীদের মুক্ত করে দিয়েছিলেন, নরঘাতক যুদ্ধাপরাধী গোলাম আজমকে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকার বিধান বাতিল করেছিলেন।
নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে ৩ বছর দেশ পরিচালনা করেছিল। ৪৫ বছর পরেও তার সেই নীতি আদর্শ পরিকল্পনা অনুসরন করেই দেশ পরিচালনার মাধ্যমে উন্নত বাংলাদেশ গঠন করা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশ কিভাবে উন্নত হতে পারে তার প্রমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ বছরের মধ্যেই দিয়েছেন।
শিবচর পৌরসভারর মেয়র মো. আওলাদ হোসেন খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, ওসি মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতা, সাধারন সম্পাদক শংকর চন্দ্র ঘোষ প্রমুখ।
ইত্তেফাক এনএ