সেনবাগে ডাকাতসহ দুইজন গ্রেফতার

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে এক ডাকাতসহ দুইজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছেন— উপজেলার শায়েস্তানগর গ্রামের সুরুজ মিয়ার বাড়ির সাহেবউল্লার ছেলে ডাকাত নুর মোহাম্মদ প্রকাশ লিটন (৩০) ও একই ইউপির ফতেহপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি সাহাবউল্লাহ (৩৮)। শনিবার গভীর রাতে থানার এসআই মাহফুজুর রহমান ও এএসআই লোকেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করে। এদের মধ্যে লিটনের বিরুদ্ধে ২০১৮ সালে ফেনী মডেল থানায় দায়ের করা ডাকাতির মামলায় এতদিন সে পলাতক ছিলো। শনিবার দুপুরে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।