আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমি’র শতবর্ষ উপলক্ষে গতকাল শনিবার সকালে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তেলন ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা ভেগাই হালদারের সমাধিতে পুষ্পার্পণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসিম সরদার, বাশাইল শহীদ শুকান্ত বাবু কলেজ অধ্যক্ষ রণজিত্ বাড়ৈ খোকন, বাগধা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান মিয়া, শিক্ষাবিদ ড. নীলকান্ত বেপারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রি, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন কুমার বাড়ৈ, ভেগাই হালদারের নাতি অবনী ভূষণ হালদার প্রমুখ। উল্লেখ্য, ১৯১৯ সালের ২৬ জানুয়ারী ভেগাই হালদার উপজেলার সদরের ফুল্লশ্রী গ্রামে তার নিজ নামে ভেগাই হালদার পাবলিক একাডেমি প্রতিষ্ঠা করেন।