নওগাঁর মান্দায় আদিবাসী পল্লীর অসহায় এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঘর না থাকায় দীর্ঘদিন থেকে গোয়াল ঘরে পরিবার-পরিজন নিয়ে গরু এবং মানুষ একসঙ্গে বসবাস করছেন বলে জানা গেছে। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিসফা গ্রামের আদিবাসী পাড়ার বসবাসকারী অসহায় বিষ্ট পাহান এবং পূর্ণিমা পাহান পরিবার নিয়ে, প্রায় ২০ বছর ধরে একটি ঘরের অভাবে তারা স্বামী-স্ত্রী ও সন্তানসহ একসঙ্গে দুটি গরু নিয়ে গোয়াল ঘরে বসবাস করে আসছেন।
বিষ্ট পাহান ও পূর্ণিমা পাহান জানান, তাদের নিজস্ব কোনো জমি না থাকায় তারা দীর্ঘদিন ধরে অন্যের জমিতে একটি কুঁড়ে ঘর নির্মাণ করে বসবাস আসছেন। কিন্তু তাদের নিজস্ব কোনো জমি না থাকায় তাদের ঘর করে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
অসহায় পরিবারটির বসবাসের সুবিধার্থে আদিবাসী পল্লীর আদিবাসীর মুড়ল, সুরেশ পাহানা, বতিশ চন্দ্র পাহানা, লক্ষি পাহানা, আরতী পাহানা বলেন, অতিদ্রুত তাদের একটি বাড়ি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় আদিবাসী পল্লীর আদিবাসীরা।
এ বিষয়ে ভাঁরশো ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (সুমন) জানান, বিষয়টি খুব দুঃখজনক উপজেলা নিবার্হী অফিসারকে অবগত করে ব্যবস্থা নেবো।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হামিদ জানান, ঐ অসহায় আদিবাসী পরিবারের কথা জেলা প্রসাশনের উর্ধ্বতন কর্মকতাকে ব্যবস্থা নেওয়ার জন্য জানাবো।
ইত্তেফাক/কেকে