নির্বাচক ‘কাম’ ব্যাটিং পরামর্শক!

অনেকদিন হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে চলেছেন। এবার শোনা যাচ্ছে, মে-জুনে ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপ চলাকালে ইনজামাম উল হককে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও দেখা যেতে পারে।  এই ব্যাপারে সম্প্রতি সম্প্রতি মুখ খুলেছে পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে (পিটিআই) তিনি দাবি করেন ব্যাটিং কোচ জিম্বাবুয়ের গ্র্যান্ট ফ্লাওয়ারের পারফরম্যান্সে বোর্ড সন্তুষ্ট নয়। তিনি বলেন, ‘গত বিশ্বকাপের পর থেকে দলের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। তবে, তাঁর কাজে বোর্ড খুশি নয়। তাই, আসছে বিশ্বকাপে দলের ব্যাটিং পরামর্শক হিসেবে ইনজামামকে দেখা যেতে পারে।’ ইনজামাম অবশ্য দলের ব্যাটিংয়ের দেখভালটা এমনিতেই করেন। এখন দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় আছেন তিনি। নেট অনুশীলনেও থাকে তার সরব উপস্থিতি।