বৃদ্ধাশ্রমেও ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হোক

বেশিরভাগ সামাজিক সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে এবং তাদের প্রতি আগ্রহও বাড়ছে দিন দিন। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় যে, কিছু সন্তানের কারণে মা-বাবারা আজ চার দেওয়ালের মাঝে বৃদ্ধাশ্রমই তাঁদের শেষ ঠিকানা মনে করেন। ছেলেমেয়েদের সারা জীবন বুকে আগলে রাখেন মা-বাবা, আজ সেই ছেলেমেয়েরাই মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। গুটিকয়েক সংগঠন বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করছে—এই উদ্যোগের পরিধি বাড়ানো দরকার। সরকারিভাবে বা ব্যক্তি উদ্যোগে বৃদ্ধাশ্রম পরিচালিত হলেও ঘাটতির কোনো কমতি থাকে না। তাই আমার অনুরোধ, সামাজিক সংগঠনসমূহ যেভাবে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা ব্যতিক্রমী কার্যক্রম চালাচ্ছে ঠিক সেইভাবেই বৃদ্ধাশ্রমে থাকা মা-বাবার জন্য উদ্যোগ নিলে তাঁদের দিনগুলো আরো সুন্দর ও সুখময় হবে বলে মনে করছি।

আলতাফ হোসেন হূদয় খান

পাঁচলাইশ ৩নং ওয়ার্ড, অক্সিজেন,

বায়েজিদ, চট্টগ্রাম

 

০