ক্যাপশন নিউজ

র্যাংগ্স ইলেকট্রনিক্স লিমিটেড ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সনি-র্যাংগ্স প্যাভিলিয়ন # ১৬এ তে প্রতিদিন এক ঘন্টার জন্য সন্ধ্যা ৬ টা থেকে ৭টা পর্যন্ত প্যাভিলিয়নে আগত ক্রেতারা ক্রয়ের বিশেষ সুযোগ হিসেবে গোল্ডেন আওয়ার অফার কার্যক্রমের উদ্বোধন করা হয়। সনি সাউথ ইষ্ট এশিয়া-এর রিজিওনাল মার্কেট ডেভেলপম্যান্ট সেন্টারের সিনিয়র ম্যানেজার - হিরোমোতো দাইচী এ অফারের উদ্বোধন করেন।

০০

উত্তরা ব্যাংক লিমিটেডের প্রথম আঞ্চলিক প্রধান সম্মেলন-২০১৯ সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম

০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল আজিম আরিফ দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী

০০

সৌদি আরবের রিয়াদে রূপালী ব্যাংক ও ফামাক্যাশের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সম্প্রতি বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান। এ সময় রাষ্ট্রদূত গোলাম মসিহ উপস্থিত ছিলেন