মেহেদী হাসানের প্রথম ওয়ানডে শিকার

বাংলাদেশের বোলিংয়ে যথাযথ শুরু এনে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। সেটি ধরে রাখার দায়িত্ব দারুণভাবে পালন করলেন তরুণ অফস্পিনার শেখ মেহেদি হাসান। আজ নিজের পরপর দুই ওভারেই দলকে এনে দিলেন কিউইদের  মূল্যবান দুইটি উইকেট।

ইনিংসের নবম ওভারে প্রথমবারের বোলিং আক্রমণে আনা হয় মেহেদিকে। ওভারের তৃতীয় বলেই তিনি সরাসরি বোল্ড করে দিয়েছেন বাঁহাতি ওপেনার হেনরি নিকলসকে পরের ওভারের পঞ্চম বলে উইল ইয়ংকেও সরাসরি বোল্ড করেছেন তিনি। মিডল স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি স্কুপ করতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন ইয়ং। 

এরপর আর উইকেট খোয়ায়নি কিউইরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ২২ ওভারে ৯৯ রান সংগ্রহ করেছে তারা।

ইত্তেফাক/টিআর