দুই হাজার বছর পর পাওয়া গেল ক্লিওপেট্রার সমাধি!

g লাইভ সাইন্স

অবশেষে কি খুঁজে পাওয়া গেল অ্যান্টনি-ক্লিওপেট্রার সমাধিস্থল? সেই সেনানায়ক মার্ক অ্যান্টনি যিনি রোমের পূর্ব প্রান্তের রাজ্যগুলো দেখতেন, আর মিশরের রাণী ক্লিওপেট্রার সঙ্গে থাকতেন। ২০৫০ বছর আগে মারা গিয়েছিলেন তারা। বহু বছর ধরে প্রত্নতাত্ত্বিকরা খুঁজে চলেছেন তাদের সমাধি। অবশেষে নাকি সেই সমাধির খোঁজ পাওয়া গেল। অবশ্য মিসরের সাবেক পুরাতত্ত্ব বিষয়ক মন্ত্রী জাহি হাওয়াস এ খোঁজের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এটা সম্পূর্ণ ভুল তথ্য। বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি এ নিয়ে খবর প্রকাশিত হচ্ছে। ওই সমাধিতে কিছু পাওয়া যায়নি। অবশ্য প্রত্নতত্ত্ববিদ জাহি হাওয়াস বলেছেন, আলেকজান্দ্রিয়া থেকে ১৮ মাইল দূরে প্রাচীন শহর তাপোসিরিস মাগনা, সেখানেই দুই ঐতিহাসিক ব্যক্তিত্ব শায়িত রয়েছেন। একই সমাধিতে সমাধিস্থ করা হয়েছিল দুইজনকে। ইতিহাসে অ্যান্টনি-ক্লিওপেট্রার প্রেমের কথাই ফিরে এসেছে বারবার। বরং ক্লিওপেট্রার স্বামীর কথা খুব একটা জানা যায় না। ওই সমাধিস্থলের কাছে প্রাচীন আমলের মুদ্রা ও স্বর্ণপেটিকাও মিলতে পারে বলে জানিয়েছেন ইতিহাসবিদরা। ইতিহাস বলছে, ক্লিওপেট্রার স্বামী ছিলেন গ্রিক। ত্রয়োদশ টলেমি ওই বংশের শেষ সক্রিয় শাসক। মার্ক অ্যান্টনি ছিলেন ওই বংশের বিখ্যাত বীর। রোমান সম্রাট অক্টাভিয়াস অগাস্টাস সিজারের কাছে মার্ক অ্যান্টনির পরাজয় ও ছুরি দিয়ে আত্মহত্যা রোমের ইতিহাসের অন্যতম ঘটনা। এই যুগলের জীবন ঘিরে রয়েছে প্রচুর রহস্য। তাই সমপ্রতি তাদের সমাধিস্থল নিশ্চিত হওয়ার পর তা খনন করা নিয়ে উত্সাহ বেড়েছে ইতিহাসবিদদের।