ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
আনোয়ার হোসেন একজন পরিশ্রমী ও সংগ্রামী কৃষক। বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুক্ত হওয়ার পর থেকে উপজেলায় বিভিন্ন ধরনের ফসল প্রদর্শনী প্লট করে সুনাম অর্জন করেছেন তিনি। বর্তমানে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। কৃষক আলোয়ার হোসেন উপজেলার দাসিয়ারছড়ার কামালপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। গত ৭ জানুয়ারি রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরীক্ষায় তার ক্যান্সার ধরা পড়ে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, আনোয়ার হোসেনের মতো সফল কৃষককে বাঁচাতে সবার এগিয়ে আসা প্রয়োজন। আনোয়ার ও তার পরিবার জানায়, প্রাথমিকভাবে চিকিত্সার ব্যয়ভার আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকা। এতো টাকা তার পরিবারের পক্ষ থেকে যোগানো সম্ভব না। সমাজের বিত্তশালীদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন আনোয়ার হোসেন। তাকে বাঁচাতে সাহায্য পাঠানোর ঠিকানা- আনোয়ার হোসেন, হিসাব নং ১৩১১১০১১৬৩০৩৮,পুবালী ব্যাংক লি., ফুলবাড়ী শাখা, কুড়িগ্রাম। বিকাশ নং ০১৭১০২৪১৩২১।