ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের চরখালী এলাকা সংলগ্ন কচা নদীতে পাইলিংয়ের ব্লকের কাজ চলাকালে ব্লক ওঠানো গাড়ি রক্ষা করতে গিয়ে প্রাণ গেছে চালক চপল হাওলাদারের।
নিহতের সহকর্মীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কচা নদীর তীর থেকে একটি ব্লক টানা ট্রাকে ব্লক নিয়ে নদীতে থাকা জেটিতে রেখে গাড়িটি পুনরায় তীরে আসার সময় ট্রাকসহ চালক চপল নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং স্থানীয়দের যৌথ উদ্যোগে দুপুর ২টার দিকে নিখোঁজ চালকের লাশ উদ্ধার করে। ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার বলেন, ট্রাকটি উদ্ধার কাজ চলছে।