রাজশাহী শিক্ষাবোর্ড
স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে তিন শিক্ষার্থী। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ১৪০ শিক্ষার্থী। বৃহস্পতিবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ফলাফল পরিবর্তন হয়েছে ৩১৭ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ৪২ জন পরীক্ষার্থী পাস করেছে।
গত ৬ ডিসেম্বর জেএসসির ফলাফল ঘোষণা করা হয়। পরে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে ৭ হাজার ৯৪৩ জন শিক্ষার্থী।