ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সুভাষ সভাপতি

মহিউদ্দিন সাধারণ সম্পাদক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রেসক্লাবে নির্বাহী পরিষদ নির্বাচন শুক্রবার বিকালে সম্পন্ন হয়েছে। এখানে পদাধিকার বলে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ময়মনসিংহ প্রেস ক্লাবের সভাপতি হয়েছেন। নির্বাচনে ডা. কেআর ইসলাম ও মো. নওয়াব আলী সহ-সভাপতি এবং দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মহীউদ্দিন আহাম্মদ।

নির্বাচিত অন্যরা হলেন কোষাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক অমিত রায়, চারটি বিভাগীয় সম্পাদক পদে নির্বাচিতরা হলেন যথাক্রমে আবু সালেহ্ মো. মুসা, মামুন মাহফুজ অ্যাডভোকেট, মো. আমিনুল ইসলাম ও শরীফুজ্জামান টিটু এবং নির্বাচিত কার্যনির্বাহী সদস্য সাতজন হলেন নিয়ামুল কবির সজল, মো. বাবুল হোসেন, আতাউল করিম খোকন, মো. আব্দুল হাসিম, মো. সাইফুল ইসলাম, জাহাঙ্গীর কবির জুয়েল ও অধ্যাপক আতিকুর রহমান।