দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নাসিরনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক, বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের প্রভাষক নির্মল চন্দ্র চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্য প্রার্থীতা ঘোষণা দিয়ে শনিবার সাংবাদিকদের সাথে পৃথক মতবিনিময় সভা করেছেন।

নাসিরনগর প্রেসক্লাবে পৃথক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ নির্বাচনে দুইজনই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দেন। মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।