উপজেলা নির্বাচন
লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শুক্রবার লক্ষ্মীছড়ি বাজারে দলীয় কার্যালয় হতে প্রার্থীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান জানান, চেয়ারম্যান পদে দুইজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসেম চৌধুরী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী মনোনয়ন ফরম কিনেছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল ওহাব খন্দকার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরে আলম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সংরক্ষিত আসনের সাবেক মহিলা ইউপি সদস্য আঞ্জুমনোয়ারা বেগম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।