চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল চৌধুরী শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
চাটখিল প্রেসক্লাবে মতবিনিময়কালে তিনি জানান, আওয়ামী লীগের সাথে অতীতে ছিলেন বর্তমানে আছেন আগামীতেও থাকবেন। দলের জন্য তিনি অনেক নির্যাতন সহ্য করেছেন। তবে তিনি দলের সভানেত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। দল মনোনয়ন না দিলেও তিনি দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করবেন বলেও জানান।
এ সময় উপজেলা ও মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।