দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দেবীগঞ্জের দেবদারুতলা মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠান হয়। দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সংবর্ধনার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাত্ জামান চৌধুরী জর্জ, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সুইডেন প্রমুখ।