চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) হাটহাজারীর ‘রিসার্চ এন্ড ফার্ম বেইজড ক্যাম্পাসে গতকাল শনিবার ‘ইস্ট্যাবলিশমেন্ট অব ডিফারেন্ট ফ্যাকাল্টিজ, ফার্মস, প্লান্টস এন্ড ইনস্টিটিউটস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সভাপতিত্ব করেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি ছিলেন সিভাসু’র ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো. আ. হালিম।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (বহিরাঙ্গন) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. কবিরুল ইসলাম খান, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী, পরিচালক (উচ্চশিক্ষা) প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রফেসর ডা. মো. রায়হান ফারুক প্রমুখ।