নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেক কেটে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, মুক্তিযোদ্ধা আমির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফয়সাল আলম শিকদার, ভুলতা ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শেখ মাসুম, আলাল হোসেন, সাদ্দাম হোসেন টুকু, রিয়াজ হোসেন প্রমুখ।