প্রথম ওভারেই উইকেট নিলেন অভিষিক্ত নাসুম

নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম টি-টোয়েন্টি টসে হেরে বোলিং করছে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হয়েছে শরিফুল ইসলাম ও নাসুম আহমেদের।

বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেছেন বাঁহাতি স্পিনার নাসুম। অভিষিক্ত এই বোলার তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওভারেই তুলে নিলেন উইকেট। ওভারের ষষ্ঠ বলে বোকা বনে জান কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন। শূন্য রানে বোল্ড হয়েছেন তিনি।

হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে ব্যাটিং নিয়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, টস জিতলে তিনি বোলিংই নিতেন। উইকেটে ঘাসের ছোঁয়া তেমন একটা নেই। বরাবরই বড় রানের উইকেট বলে পরিচিত এটি। উইকেট তার কাছে খানিকটা শুষ্ক বলে মনে হচ্ছে।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। তবে শিক্ষা অর্জন করেছে বলে জানালেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক ভিডিও বার্তায় বললেন, ভুল থেকে শিক্ষা নিয়ে অপ্রথাগত কিছু করতে হবে।

মাহমুদউল্লাহ বলেন, যে ভুলগুলি আমরা করেছি (ওয়ানডে সিরিজে), সেগুলি মাথায় রাখতে হবে। যেন আমরা সেখান থেকে শিখতে পারি। এবং ওই ফল যেন আমাদের এখানে প্রভাব ফেলতে না পারে, সেটা খেয়াল রাখতে হবে।’

ইত্তেফাক/টিআর