বগুড়ার শিবগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (৩৫) নামে এক কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
রবিবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌকিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাঁচডোহাইর গ্রামের আব্দুল করিমের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/এএম