বিনোদন রিপোর্ট
‘না, আপাতত সাপলুডু ছবিটি নিয়েই কাজ করছি। নিজের কাজের ব্যাপারে সবসময়ই তো আমি গুছিয়ে কাজ করি। তাই একসাথে অনেকগুলো প্রজেক্টের নাম বলতে চাই না। তবে বেশকিছু ছবির কথা চলছে, এখনো কোনোটাই চূড়ান্ত করিনি।’
এদিকে বেশ ক’টি টিভিসির কাজও শেষ করলেন।
এর বাইরে নতুন কিছু ইভেন্টের কাজ করছেন। বর্তমানে একাধিক চলচ্চিত্র তারকা ওয়েব সিরিজে কাজ করছেন। এ ধরনের অফার এলে মীম করবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোয়ালিটি কাজে কোনো আপত্তি নেই। তবে পুরো বিষয়টি আমার বুঝতে হবে। সেই সিরিজের ব্যাপ্তি, কে পরিচালনায় থাকবেন, তাতে আমার এতদিনে গড়া ইমেজের কোনো ক্ষতি হবে কি-না!—সবকিছু ভেবেই করতে চাই। তবে আমি কোনো কাজকেই ছোট ভাবতে চাই না। আর এখন তো বিশ্বের অনেক নামিদামী অভিনেতারাই ওয়েব সিরিজ করছেন। সুতরাং ভালো প্রডাকশনের কাজ হলে সেখানে আপত্তি নেই। আমি তো মাঝে মাঝেই নেটফ্ল্রিক্সের সিরিজগুলো দেখি। সেখানকার প্রতিটি এপিসোড তো এক একটি ফিল্মকুে হার মানায়। আমিও চাই কোয়ালিটি কাজ করতে।’
এদিকে বিচ্ছিন্নভাবে দু-একজন মীম চড়া পারিশ্রমিক নেন বলে অভিযোগের সুর তুলেছেন।
এ প্রসঙ্গে মীম বলেন, ‘আমি এ যাবত্ যাদের সাথে কাজ করেছি, তারা এ রকম অভিযোগ কেউই দেননি। আর আমি মনে করি আমার পরিশ্রমের ন্যায্য পারিশ্রমিক নেওয়াটাও আমার দায়িত্ব। নিজের কাজের যদি নিজেই মূল্যায়ন করতে না শিখি তাহলে কীভাবে হবে।’