একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয়ে যাওয়া গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। আজ রবিবার সকাল ৮টা থেকে এ ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার ১৩২টি ভোটকেন্দ্রে ৪ লাখ ১১ হাজার ৮৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
একাধিক কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দিন ভোটগ্রহণ হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাতীয় পার্টি (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী ২০ ডিসেম্বর মারা যান। নির্বাচন কমিশন এ আসনের নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল দেয়।
দুই উপজেলায় ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, ২০ প্লাটুন করে বিজিবি ও র্যাব ও ১ হাজার ৫৮৪ আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
আরও পড়ুন: বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে জনগণের প্রত্যাখ্যান: ওবায়দুল কাদের
ইত্তেফাক/এমআই