ছিনতাইয়ে ব্যর্থ হয়ে উপুর্যপরি দায়ের কোপ

ওসমানীনগরে ছিনতাইকারীরা ছিনতাই চেষ্টায় ব্যর্থ হয়ে এক ব্যক্তিকে রাম দা দিয়ে কুপিয়েছে। এ ঘটনার শিকার ব্যক্তির নাম সুমন দেব। তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের রবিদাস গ্রামের সুভাষ রঞ্জন দেবের ছেলে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার তাজপুর কদমতলা এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন সুমন দেব।

সুমনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন দেব তাজপুরস্থ একটি এনজিও সংস্থা থেকে সাড়ে চার লাখ টাকা উত্তোলন করে তাজপুর কদমতলা এলাকায় প্যারাডাইজ ক্লিনিকের সম্মুখে যান। এ সময় একটি মোটরসাইকেলে হেমলেট পরিহিত দুই যুবক সুমনের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সুমন তাদের বাধা দেন। টাকা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ছিনতাইকারীরা রামদা দিয়ে সুমনকে উপর্যপুরি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা সুমনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

সুমন দেবের স্বজন অমলেন্দু পুরুকায়স্থ অপু জানান, ‘ছিনতাইকারীরা সুমনের কোমরে ও পিঠে রামদা দিয়ে আঘাত করায় প্রচুর পরিমানে রক্তক্ষরণ হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আরও পড়ুনঃ শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি, পুলিশের এসআই আটক

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ছিনতাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

ইত্তেফাক/নূহু