জাতির জনক, প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিদের নিয়ে কটুক্তি ও ছবি বিকৃতির অভিযোগে আটক ১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রী-এমপিদের নিয়ে কটুক্তি ও তাদের ছবি বিকৃতি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে আবুল কালাম (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৯। নগরীর আম্বরখানা লিচুবাগান এলাকা থেকে তাকে আটক করা হয় শনিবার দিবাগত রাতে । কালাম নোয়াখালী জেলার চাটখিলের রাম নারায়ণপুরের মৃত আমিন উল্লার ছেলে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব তাকে আটক করে'।  

আরও পড়ুন:  আরজেদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

কালামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহনের জন্য তাকে মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ইত্তেফাক/জেডএইচডি