ছাত্রদের ‘অর্ধনগ্ন’ মিছিল

ভারতের দিল্লিতে অবস্থিতি জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হোস্টেলের সামনে গত সোমবার হোলির দিন এ ঘটনা ঘটে। ওই দিন হোস্টেলের সামনে ‘অর্ধনগ্ন’ হয়ে মিছিল করেন একদল ছাত্র। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।

এরই মধ্যে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। জেন্ডার সেনসিটাইজেশন কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা পাঠিয়ে দিয়েছে ইন্টারনাল কম্প্লেইন্টস কমিটির কাছে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। 

ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও বিবৃতি দেয়নি।

ইত্তেফাক/এএইচপি